বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

সিলেটে আইসোলেশনে থাকা প্রবাসী নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনার সন্দেহে আইসোলেশনে থাকা এক প্রবাসী নারীর (৬১) মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) দিনগত রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। সম্প্রতি তিনি যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল গণমাধ্যমকে জানান, সম্প্রতি বিদেশ ফেরত ওই নারীকে করোনা আক্রান্ত সন্দেহে গত ২০ মার্চ শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। আজ রোববার ঢাকা থেকে আইইডিসিআর’র লোক সিলেটে এসে তার রক্তের নমুনা সংগ্রহ করার কথা ছিল। তবে এর আগেই তিনি মারা গেলেন।’

তিনি বলেন, ‘প্রবাসী ওই নারী করোনা ভাইরাসে মারা গেছেন কিনা তা নিরুপণের চেষ্টা চলছে। লাশ এখনো হাসপাতালে রয়েছে। মারা গেলেও তিনি করোনার মারা গেছেন কিনা তা পরীক্ষা করে জানা যাবে। পরে তার লাশ হস্তান্তরের সময় প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে।

জানা গেছে, গত ৪ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন সিলেট নগরের শামীমাবাদ এলাকার ওই নারী। বিগত ১০ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শাসকষ্টে ভুগছিলেন তিনি। গত ২০ মার্চ থেকে তাকে করোনা সন্দেহে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে রাখা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com