রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট বিপিএল: নিলামের আগে কে কোন দলে, নিলামে কে কোন ক্যাটাগরিতে বাহুবলে দ্বাদশ খুরশেদা হেকিম শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাহুবলে প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

দুঃস্থ মানুষের পাশে প্রবাসী পল্লী গ্রুপ

নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমা, কামাল বাজারসহ শহরের বিভিন্ন স্থানে এবং দেশের বিভিন্ন জেলায় অসহায় গরিবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে প্রবাসী পল্লী গ্রুপ।

এ পর্যন্ত প্রায় ৬০০ পরিবারকে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সাবান দেওয়া হয় গ্রুপটির পক্ষ থেকে।

প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মুহিদুর রহমান জানান, করোনাভাইরাসের কারণে সারা দেশেই নিম্ন আয়ের মানুষরা আর্থিক সঙ্কটে পড়েছে। এই পরিস্থিতিতে প্রবাসী পল্লী গ্রুপ সারাদেশেই তাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করবে।

বাংলাদেশের আবাসন শিল্পের অন্যতম গ্রুপ প্রবাসী পল্লী প্রবাসী ও স্বদেশীদের জন্য কাজ করছে এক যুগেরও বেশি সময় ধরে। দেশের সকল সঙ্কটময় মুহূর্তে প্রবাসী পল্লী গ্রুপ সরকারের পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com