মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট বিপিএল: নিলামের আগে কে কোন দলে, নিলামে কে কোন ক্যাটাগরিতে বাহুবলে দ্বাদশ খুরশেদা হেকিম শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চীনকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রে একদিনে ৭৭০ মৃত্যুর রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন অন্তত ৭৭০ জন। এখন পর্যন্ত এটাই দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এদিন মৃত্যুসংখ্যাতেও চীনকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। সিএনএন হেলথের হিসাবে, দেশটিতে বর্তমানে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৭৭৪ জন। বিপরীতে চীনে মারা গেছেন মোট ৩ হাজার ৩০৫ জন।

এদিন নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য আগামী দুই সপ্তাহ অত্যন্ত কঠিন হতে চলেছে। আমি চাই এর জন্য সবাই প্রস্তুত থাকুক।

তিনি বলেন, আশার কথা হচ্ছে যেভাবে বিশেষজ্ঞরা ধারণা করছেন, টানেলের শেষপ্রান্তে হয়তো কিছুটা আশার আলো দেখতে পাবো। তবে এই দুই সপ্তাহ খুবই কষ্টাদায়ক হতে যাচ্ছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এপর্যন্ত ১ লাখ ৮৫ হাজার ২৭০ জনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২০ হাজারেরও বেশি।

সূত্র: সিএনএন

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com