রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৪৭ হাজার ছাড়িয়েছে

করোনার সংক্রমণ থেকে নিজেদের রক্ষায় সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করছেন মার্কিন নাগরিকরা। ছবি: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ইতোমধ্যে ৪৭ হাজার ছাড়িয়েছে। এ ছাড়া, আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৯ লাখ মানুষ।

আজ বৃহস্পতিবার জনস হপকিন্স ইউনিভার্সিটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

করোনাভাইরাসে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানে এখন পর্যন্ত ২ লাখ ১১ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া, ২৪ ঘণ্টায় নতুন মৃত্যুর সংখ্যা ৯২৮। এ নিয়ে মোট মারা গেছেন ৪ হাজার ৭৬২ জন।

মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ইউরোপের দেশ ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১৩ হাজার ১৫৫ জন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজার ৫৭৪ জন।

ইউরোপের আরেক দেশ স্পেনে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ১৭৯ জন এবং মারা গেছেন ৯ হাজার ১৩১ জন। এ ছাড়া, জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ৫৫৮ জন এবং মারা গেছেন ৮৯১ জন, ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৯৮৯ জন এবং মারা গেছেন ৪ হাজার ৩২ জন।

ইরানে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৫৯৩ জন এবং মারা গেছেন ৩ হাজার ৩৬ জন, যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৪৭৪ জন জন এবং মারা গেছেন ২ হাজার ৩৫২ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com