রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

লাকসামে ২০ হাজার কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা : কুমিল্লার লাকসামে ২০ হাজার গরীব, অসহায় মানুষের মধ্যে পৌঁছে দেয়া হচ্ছে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি’র নির্দেশনায় বুধবার থেকে বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে খাদ্যসামগ্রী।

জানা যায়, চলমান করোনা পরিস্থিতিতে লাকসামের শ্রমজীবি মানুষগুলো কর্মহীন হয়ে পড়ায় এবং স্বল্প আয়ের মানুষ, ভিক্ষুক, ছিন্নমুল ও পথশিশুদের খাদ্য নিরাপত্তার বিষয় বিবেচনা করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি কর্মহীন মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীলদের নির্দেশ দেন।

এরই প্রেক্ষিতে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম সাইফুল আলম, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা, স্থানীয় ব্যবসায়ী সমিতিসহ পৌর কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সমন্বয়ে উপজেলা ও পৌরসভার ২০হাজার গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।

বুধবার উপজেলা পরিষদ মিলনায়তন থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডে ও উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিটি গ্রামে কর্মহীন মানুষদের বাড়ি বাড়ি এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়।

এর মধ্যে প্রতিটি পরিবারের জন্য ১০ কেজি চাল, ৪ কেজি আটা, ৪ কেজি আলু, দেড় কেজি পেঁয়াজ, দেড় কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল ও ১টি সাবান রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com