রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চুনারুঘাটে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীরি যৌথ প্রচারাভিযান

জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) : চুনারুঘাট বাজারে স্থানীয় প্রশাসনকে সাথে নিয়ে সেনাবাহিনীর প্রচারাভিযান। বৃহস্পতিবার দুপুরে ১৩ ইষ্ট বেঙ্গল এর লেঃ এ এস এম বখতিয়ারুল ইসলামের নেতৃত্বে এ প্রচারাভিযান পরিচালিত হয়।

এসময় সেনাবাহিনী সবাইকে ঘরে থাকা, জরুরী প্রয়োজনে বের হলে সামাজিক দুরত্ব বজায় রাখতে মাইকিং করে লোকজনকে অবগত করেন। বাজারে সমাগম এড়িয়ে চলা, অযথা বাজারে ঘুরাঘুরি না করে নিজগৃহে অবস্থান করা, মাস্ক পরিধান করা এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ে ক্যাম্পিং করেন।

জনসাধারণ এবং বেসামরিক যানবাহন জীবাণুমুক্ত করার জন্য বিশেষ জীবানুনাশক স্প্রে প্রয়োগ করেন। দোকানপাঠ এবং কাঁচাবাজারে আসা ক্রেতা সাধারনকে দুরত্ব বজায় রেখে চলার আহবান জানান।

বিভিন্ন সচেতনতামুলক কার্যক্রম চালানোর পর চুনারুঘাটে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের পরিদর্শন শেষে বিদেশ ফেরত সবাইকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন।

পরে সেনাবাহিনী উপজেলার আমুরোড, আসামপাড়া বাজারসহ বিভিন্ন গ্রামের বাজারে প্রচারাভিযান চালান। এসময় তাদের সাথে ছিলেন সহকারি কমিশনার মিল্টন পাল ও চুনারুঘাট থানার ওসি তদন্ত চম্পক দাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com