মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

এপ্রিলের শেষেই করোনা নিয়ন্ত্রণে আসবে!

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের নিয়ন্ত্রণ নিয়ে বিস্তর গবেষণা চলছে। গবেষকরা এই ভাইরাস ঠেকানোর উপায় বের করতে রীতিমতো মরিয়া। কীভাবে বিশ্ব এই মহামারী থেকে মুক্তি লাভ করবে, দিনরাত চলছে সে হিসাব নিকাশ। এরমধ্যেই আশার আলো শোনালেন চীনের বিখ্যাত শ্বাসতন্ত্রের রোগ বিশেষজ্ঞ জুন নাংশান। তার মতে, এ মাসের শেষের দিকেই করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলে আসবে। অর্থাৎ এপ্রিলের পর এই ভাইরাসের প্রকোপ খুব বেশি থাকবে না। চীনের একটি টেলিভিশনে তিনি এমন আশার কথাই জানিয়েছেন।

জুং নানশান জানান, করোনা প্রতিরোধে বিশ্বের দেশগুলো বেশ কার্যকরী পদক্ষেপ নিচ্ছে। এতে আমার মনে হচ্ছে, চলতি মাসের শেষদিকে মহামারিটি নিয়ন্ত্রণে আসবে।
তবে আগামী বসন্তে আরো একটি ভাইরাসের প্রাদুর্ভাব হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

চীনে করোনাভাইরাসের চিকিৎসায় জুং নানশান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তার নেতৃত্বাধীন দল করোনাকে নিয়ন্ত্রণে রেখেছেন। তাই তার মন্তব্যকে গুরুত্বকে প্রকাশ করছে দেশটির গণমাধ্যমগুলো।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্যমতে, শুক্রবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫৩ হাজার ২৩১ জন। আর আক্রান্ত হয়েছে ১০ লাখ ১৬ হাজার ১৫০ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com