শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া

বাহুবলে দোকান ভাড়া মওকুফ করলেন মার্কেট মালিক

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে সারাদেশে অলিখিত লকডাউন চলছে। বন্ধ রয়েছে সকল দোকানপাট। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরা দোকান ভাড়া দেয়া নিয়ে মহা চিন্তিত হয়ে পড়েছেন। ঠিক সেই মুহূর্তে ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন বাহুবল উপজেলার ইসলামপুর বাজারের মদিনা সুপার মার্কেটের সত্ত্বাধিকারী আব্দুস সালাম।

তিনি তাঁর মালিকানাধীন মার্কেটের ২২টি দোকানের এক মাসের ভাড়া মওকুফ করে দিলেন।

মার্কেট মালিক আব্দুস সালামের পুত্র নায়েব হোসেন জানান, করোনা ভাইরাসে আজ সারা বিশ্ব স্বব্ধ হয়ে গেছে। করোনার সংক্রমন ঠেকাতে সরকারের নির্দেশনা মেনে সারাদেশে ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখেছেন। আমরা এক ক্রান্তিকাল অতিক্রম করছি। দোকান বন্ধ থাকায় ব্যবসায়ীরা চিন্তার মধ্যে রয়েছে কিভাবে ভাড়া দিবে। তাঁদের সমস্যা বিবেচনা করে আমাদের মার্কেটের ২২ জন ব্যবসায়ীর এক মাসের ভাড়া মওকুফ করে দিয়েছি। এ দুঃসময়ে বাহুবল উপজেলার সকল মার্কেট মালিকগন দোকানদারদের সহযোগিতায় এগিয়ে আসলে ব্যবসায়ীরা উপকৃত হবে।

এদিকে আব্দুস সালাম দোকানের এক মাসের ভাড়া মওকুফ করায় ব্যবসায়ীরা খুবই আনন্দিত।

অন্যদিকে মদিনা সুপার মার্কেটের মালিকের এ উদারতায় শুধুু ভাড়াটিয়া নয়, বাহুবল উপজেলার সকল ব্যবসায়ীরা মুগ্ধ হয়ে অন্যান্য মার্কেট মালিকদের এরকম মহানুভবতার পরিচয় দেয়ার আহবান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com