বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

সিলেটে মোটরসাইকেল থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

তরফ নিউজ ডেস্ক : সিলেটে মোটরসাইকেল থেকে পড়ে শাহিনা বেগম (৩৯) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। শাহিনা বেগম সিলেট নগরের দক্ষিণ সুরমা মোমিনখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে সিলেট-ঢাকা মহাসড় সংলগ্ন দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজারে এ দুর্ঘটনা ঘটে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, নিহত নারী তার স্বামীর সঙ্গে সিলেট শহর থেকে নিজ বাড়ি দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের বাঘরখলা গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে ভাঙা রাস্তায় মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com