শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

সিলেটে নতুন করে ৪০ জন হোম কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে নতুন করে আরও ৪০ জনকে কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে বর্তমানে সিলেটে হোম কোয়ারেন্টাইনে আছেন মোট ৬২৩ জন। এছাড়া ১২ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় গত ১০ মার্চ থেকে কোয়ারেন্টাইনের হিসাব রাখা শুরু করে। সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে রাখাদের মধ্যে সিলেট জেলায় ৫৭ জন, সুনামগঞ্জ জেলায় ২৮৯ জন, হবিগঞ্জে ৩০ জন ও মৌলভীবাজার জেলায় ২৪৭ জন আছেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জন হোম কোয়ারেন্টাইনে আনা হয়েছে। কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় ১২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com