মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট বিপিএল: নিলামের আগে কে কোন দলে, নিলামে কে কোন ক্যাটাগরিতে বাহুবলে দ্বাদশ খুরশেদা হেকিম শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

হবিগঞ্জে প্রবেশের সকল পথ বন্ধ

জামাল হোসেন লিটন : হবিগঞ্জ জেলাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করে প্রবেশের সকল পথ বন্ধ করে দিয়েছে পুলিশ।

এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতের ট্রানজিট জাতীয় মহাসড়ক ব্যতিত জেলা এবং উপজেলার যেকোনো সীমানা দিয়ে প্রবেশ ও প্রস্থানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আজ শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।

এ সময়ের মধ্যে জেলার সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান, গণজমায়েত, গণপরিবহন এবং দিনরাতে জনসাধারণের চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ ইত্যাদি এর আওতাবহির্ভূত থাকবে।

আদেশে বলা হয়, দুপুর ২টার পর থেকে সকল মুদি দোকান, কাঁচা বাজার ও মাছ বাজার বন্ধ থাকবে। কেবল ফার্মেসী খোলা থাকবে। তবে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি বিকেল ৫টার পর ফার্মেসীতে ভিজিট করতে পারবেন না। এ আদেশ কেউ অমান্য করলে তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com