রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

মাধবপুরে ট্রাক চাপায় স্কুলছাত্রের মৃত্যু

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুরে ডিম বোঝাই ট্রাক চাপায় সাহেদ মিয়া (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার হরিতলা গ্রামের নুরুল ইসলামের ছেলে ও ড. মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

সোমবার (১৩ এপ্রিল) ভোর ৬ টায় উপজেলার হরিতলা বাদশা কোম্পানির পাশে এ ঘটনাটি ঘটে। পরে ট্রাকটি পালানোর সময় ৩ কিলোমিটার দূরে বাখরনগর নামক স্থানে এসে উল্টে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সাহেদ মিয়ার বাবার সাথে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ দিয়ে হেটে যাওয়ার পথে উপজেলার হরিতলা বাদশা কোম্পানির পাশে রং সাইট থেকে এসে সিলেটগামী ট্রাকটি সাহেদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে জনতার রোষানল থেকে বাঁচতে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে বাখরনগর এসে ট্রাকটি উল্টে যায়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com