রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

মৌলভীবাজার জেলা লকডউন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলা লকডাউন ঘোষণা করে জেলার প্রবেশ ও প্রস্থানে নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন। করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত “করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি,  মৌলভীবাজার” এর ১৩ এপ্রিল অনুষ্ঠিত সভায় সিদ্ধান্তের আলোকে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। সোমবারমৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন স্বাক্ষরিত এক পত্রে উক্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

লকডাউন চলাকালীন সময়ে জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক ও নৌপথে অন্য কোন জেলা হতে কে এ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা হতে অন্য জোন জেলায় গমন করতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রে এইকরূপ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

এ সময় সকল ধরণের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রম্য সরবরাহ ও সংগ্রহ এর আওতা বহির্ভূত থাকবে।
জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক যোগে মৌলভীবাজার জেলার উপর দিয়ে অন্যান্য জেলার আন্তঃসংযোগ এর আওতাবহির্ভূত থাকবে। জেলা ও উপজেলার যে কোন সীমানা দিয়ে এ জেলায় যানবাহনের প্রবেশ ও প্রস্থান বন্ধ থাকবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ আজ সোমবার (১৩ এপ্রিল) বিকাল ৫টা থেকে কার্যকর হবে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com