বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান মাধবপুরে সাংবাদিক আইয়ুব খানের মায়ের ইন্তেকাল

চাল বিক্রিতে অনিয়মের দায়ে আ’লীগ নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বানিয়াচংয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে কাগাপাশা ইউনিয়নের চালের ডিলার ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম খানকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয়দের অভিযোগ পেয়ে সোমবার (১৩ এপ্রিল) দুপুরে কাগাপাশা এলাকায় অভিযান পরিচালনার জন্য বানিয়াচং উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। জেলা প্রশাসকের নির্দেশে বানিয়াচংয়ের সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান পুলিশ নিয়ে সেখানে অভিযান চালান। এসময় চাল ওজনে কম দেয়ার অভিযোগ হাতেনাতে প্রমাণ পেয়ে ডিলার নজরুল ইসলাম খানকে আটক করা হয় এবং তার ডিলারশিপ বাতিল করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান তাকে ১ মাসের  কারাদণ্ড প্রদান করেন। বিকেলে দণ্ডপ্রাপ্ত ডিলারকে জেলহাজতে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, বর্তমান এই দুর্যোগ মুহূর্তে কোনো ডিলার, ব্যবসায়ী বা জনপ্রতিনিধির যদি বিন্দুমাত্র অনিয়ম পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে দরিদ্রদের বিতরণের সরকারি চাল আত্মসাতের ঘটনা ঘটছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমি সবাইকে হুশিয়ার করে জানাতে চাই হবিগঞ্জ জেলায় কোনো অনিয়ম পাওয়া গেলে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ। তাই সবাই সাবধান হয়ে কাজ করবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com