বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

পাগলকে আঘাতের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : চুনারুঘাটে পাগলকে আঘাত করার প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা করেছে অপর বন্ধু। গতকাল রোবরার রাত ৮টার দিকে উপজেলার বাল্লা সীমান্তে এ ঘটনাটি ঘটে। নিহত সজিব মিয়া (২২) উপজেলার গাজীপুর ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের উস্তার মিয়ার ছেলে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন- গত শুক্রবার বিকালে সাজিব মিয়া ও তার বন্ধু একই গ্রামের নুর হোসেনের ছেলে ফয়সাল মিয়া রেল লাইনের পাশ দিয়ে হেটে যাচ্ছিল। এ সময় রাস্তার পাশে বসে থাকা এক পাগলকে বাঁশ দিয়ে আঘাত করে ফয়সল। এ সময় পাগলকে মারার প্রতিবাদ করে সজিব মিয়া। এ নিয়ে দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

পরে স্থানীয় লোকজন বিষয়টির সমাধান করে দেন। এরই জের ধরে রোববার রাত ৮টার দিকে সজিব মিয়া রাস্তার পাশে বসেছিলেন। এ সময় ফয়সল মিয়া সজিবকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com