রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

বাহুবলে এক বাজারসহ দুই গ্রাম লকডাউন

কাজী মাহমুদুল হক সুজন, বাহুবল( হবিগঞ্জ) : বাহুবল উপজেলার একটি বাজার ও দুই গ্রাম লকডাউন করা হয়েছে। বুধবার মধ্য রাতে উপজেলার মিরপুর ইউনিয়নের দাশপাড়া, সাটিয়াজুরী বাজার ও ভাদেশ্বর ইউনিয়নের চিচিরকোট গ্রাম লকডাউন করে উপজেলা প্রশাসন।

বুধবার রাতে চিচিরকোট গ্রামের ১ জন  পুরুষ ও দাশপাড়া গ্রামে ১ জন মহিলার করোনার পজেটিভ ধরা পড়ায় প্রশাসন উল্লেখিত দুই গ্রামসহ স্থানীয় সাটিয়াজুরী বাজার সম্পূর্ণরুপে লকডাউন করা হয়। এ পর্যন্ত বাহুবলে মোট তিন জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এ ব্যাপারে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার জানান, এ দু’গ্রামের মানুষ যেন যার যার বাড়ীতে অবস্থান করেন। বাজারের সব দোকানপাট বন্ধ থাকবে। এ আইন না মানলে জেল জরিমানাসহ কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানান। এছাড়াও তিনি আতংকিত না হয়ে সবাইকে সতর্ক থাকার জন্য আহবান জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com