মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

সুনামগঞ্জে একদিনে আরো ৪ করোনা রোগী শনাক্ত

সুনামগঞ্জ প্রতিনিধি : একদিনে সর্বোচ্চ চারজন করোনা আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে সুনামঞ্জের বিভিন্ন উপজেলায়। বুধবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের করোনা বিশেষায়িত ল্যাবে থাকা দায়িত্বশীল সুত্র এ তথ্য নিশ্চিত করেন।

বুধবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের করোনা বিশেষায়িত ল্যাবে সিলেট বিভাগের চার জেলার ১৮৮ জনের নমুনার পরীক্ষা করা হলে ১৩ জনের ফলাফল পজেটিভ আসে। এদের মধ্যে পজেটিভ আসা করোনা আক্রান্ত চারজনের বাড়ি সুনামগঞ্জের বিভিন্ন জেলায়।

বুধবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেন। অপর একটি দায়িত্বশীল সূত্র জানায়, সুনামগঞ্জে করোনায় নতুন আক্রান্ত চার জনের বাড়ি জেলার দিরাই, দক্ষিণ সুনামগঞ্জ, ছাতক ও জগন্নাথপুর উপজেলায়। দক্ষিণ সুনামগঞ্জের আক্রান্ত ব্যক্তির নমুনা দিরাই থেকে সংগ্রহ করা হয়।

উল্ল্যেখ, ইতোপূর্বে সুনামগঞ্জ জেলায় দুই নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তাদের একজনের বাড়ি সদর উপজেলার বেরীগাঁওয়ে ও অপর জনের বাড়ি দোয়ারাবাজার উপজেলার চন্ডিপুর গ্রামে। এছাড়া ঢাকা থেকে পালিয়ে আসা অপর এক করোনা আক্রান্ত ব্যক্তিকে ইতিমধ্যে বিশ্বম্ভরপুর হতে আটক করে নিয়ে সুনামগঞ্জ সদর মডেল হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com