রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

মৌলভীবাজারে গাছচাপায় নৈশপ্রহরীর মৃত্যু

বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের ওপর দিয়ে ঝড় বয়ে যায়।

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ঝড়ে ভেঙে পড়া গাছের নিচে চাপা পড়ে মনির বক্ত (৪০) নামে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ২টার দিকে কমলগঞ্জ পৌরসভার পাশে এ দুর্ঘটনা ঘটে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মনির বক্ত একটি স’ মিলের নৈশ প্রহরী হিসেবে কাজ করতেন। তার বাড়ি উপজেলার দক্ষিণ বালিগাঁও গ্রামে। তার বাবার নাম সুন্দর বক্ত।

স্থানীয়রা জানান, ঝড় শুরু হলে মনির একটি টিন শেডের নিচে আশ্রয় নেন। শেডের উপরে একটি বড় অর্জুন গাছ ছিল। ঝড়ে সেটি ভেঙে পড়লে চাপা পড়ে তিনি আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বলেন, মনিরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে মনিরের মৃত্যু হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com