রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বানিয়াচংয়ের এসিল্যান্ড করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি আজমিরীগঞ্জের ভারপ্রাপ্ত এসিল্যান্ডের দায়িত্বও পালন করছিলেন।

রোববার (২৬ এপ্রিল) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষা করার পর তার রিপোর্ট পজিটিভ আসে।

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে গত ১১ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জে আসা এক ব্যক্তির নমুনায় করোনা পজিটিভ আসে। তিনিই হবিগঞ্জের প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি ছিলেন। এরপর ২০ এপ্রিল এক চিকিৎসক ও এক নার্সসহ ১০ জন, ২১ এপ্রিল একজন নার্সসহ দুইজন, ২২ এপ্রিল পাঁচজন, ২৩ এপ্রিল স্বাস্থ্যকর্মীসহ তিনজন, ২৪ এপ্রিল চিকিৎসকসহ পাঁচজন এবং ২৫ এপ্রিল চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও তিন ম্যাজিস্ট্রেটসহ আরও ২২ জনের করোনা পজিটিভ আসে আর সবশেষ ২৬ এপ্রিল আরও একজনের করোনা পজিটিভ আসে। সব মিলিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ জন।

এরমধ্যে ২৫ এপ্রিল শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চুনারুঘাটের চা বাগানের এক শিশুর মৃত্যু হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com