রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে গেছে। এসব সংক্রমণের প্রায় ৮০ শতাংশই ঘটেছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে। গ্রীনিচ মান সময় সোমবার ২০৫০ টায় বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি একথা জানায়।

খবরে বলা হয়, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে কমপক্ষে ৩০ লাখ ৩ হাজার ৩৪৪ জনে এবং মৃতের সংখ্যা ২ লাখ ৯ হাজার ৩৮৮ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত ও মৃতের অধিকাংশই ইউরোপের। এ মহাদেশের বিভিন্ন দেশে কোভিড-১৯ ভাইরাসে ১৩ লাখ ৯৩ হাজার ৭৭৯ জন আক্রান্ত হয়েছে এবং ১ লাখ ২৬ হাজার ২৩৩ জন মারা গেছে।

মহামারি করোনাভাইরাস সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া দেশ যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ লাখ ৮০ হাজার ৮ জনে এবং মৃতের সংখ্যা ৫৫ হাজার ৬৩৭ জনে দাঁড়িয়েছে।

করোনায় আক্রান্তের এ সংখ্যা প্রকৃত আক্রান্তের সংখ্যার কেবলমাত্র একটি আংশিক প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে, কারণ বিশ্বের অনেক দেশ কেবলমাত্র গুরুতর আক্রান্ত লোকদেরই করোনা পরীক্ষা করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com