রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

লাকসামে ‘ভালবাসার উপহার’ নিয়ে অসহায়দের পাশে বিএনপি

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: ত্রাণ বা দান নয়, ভালবাসার উপহার সামগ্রী নিয়ে দুই হাজার পরিবারের পাশে দাঁড়ালেন লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি।

স্থানীয় পর্যায়ের বিএনপি নেতাদের সমন্বিত উদ্যোগে দলের সামর্থবান ও শুভাকাঙ্ক্ষীধদের আর্থিক সহায়তায় রোজা শুরুর তিনদিন আগেই “ভালবাসার উপহার” নামে প্রতি পরিবারের জন্য চাল, ডাল, আটা, আলু, তেলসহ মোট ১০ কেজির খাদ্যসামগ্রীর ১৫’শ পেকেট ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের মাধ্যমে কর্মহীন হতদরিদ্রদের কাছে পৌঁছে দেয়া হয়।

পাশাপাশি মামলা মোকদ্দমায় ক্ষতিগ্রস্ত দলীয় নেতাকর্মীদের জন্য বিশেষ ভাবে তৈরী আরও ৫’শ পেকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

লাকসাম পৌরসভা বিএনপির সাবেক দুই সভাপতি ডা. মুহাম্মদ নুর উল্লাহ রায়হান, আবুল হাসেম মানু এবং উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক, বর্তমান আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন-আহবায়ক আবদুর রহমান বাদলের সার্বিক তত্বাবধানে এই কার্য্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ন-আহবায়ক বেলাল রহমান মজুমদার, হাজী আমীর হোসেন, ইয়াছিন আলী, হাজী মোস্তফা কামাল, মনির আহমেদ, আবদুল হক, পৌর যুবদলের সাবেক সভাপতি জিল্লুর রহমান ফারুক, মাহাবুবুর রহমান মানিক, বিএনপি নেতা শাহ আলম, যুবদল নেতা আফজাল হোসেন, কামাল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মাইনুদ্দিন রুবেল, ছাত্রদলের সাধারন সম্পাদক ইয়াছিন ফাহাদ, স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com