রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট বিপিএল: নিলামের আগে কে কোন দলে, নিলামে কে কোন ক্যাটাগরিতে বাহুবলে দ্বাদশ খুরশেদা হেকিম শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাহুবলে প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কমলগঞ্জে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মইডাইলের সামাজিক সংগঠন চৌধূরী আব্দুর রাজ্জাক-কামরুন্নেছা ফাউন্ডেশন (সিএআরকেএফ)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার মইদাইল চৌধুরীবাড়ী প্রাঙ্গণে মইডাইলের সামাজিক সংগঠন চৌধূরী আব্দুর রাজ্জাক-কামরুন্নেছা ফাউন্ডেশন (সিএআরকেএফ) এর উদ্যেগে কর্মহীন হয়ে পড়া ১০৬ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫কেজি চাল, ১কেজি ডাল, ১লি: তৈল, ১ কেজি পিয়াজ ও ১ কেজি আলু।

এসব খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, সংগঠনের কর্মকর্তা আব্দুল হাদী চৌধুরী, আব্দুল রকিব চৌধুরী, তৌহিদ আহমেদ চৌধুরী,আব্দুল হক মারুফ চৌধুরী, সাবেক ইউপি সদস্য আব্দুল মন্নাফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিতরণকালে সংগঠনের কর্মকর্তা আব্দুর রকিব চৌধুরী বলেন, ‘করোনা সংকটের এই মুহুর্তে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী অসহায়, কর্মহীন মানুষের পাশে এসে দাঁড়াতে হবে। আমাদের সংগঠনের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়িয়েছি। অভাবগ্রস্থ মানুষকে সাহায্য করার এই শুভ প্রয়াস অব্যাহত থাকবে। মানুষ ও মনুষ্যত্বের মানবীয় মর্যাদা প্রতিষ্ঠার লক্ষে আমরা কাজ করে যাব।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com