শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া

করোনায় হবিগঞ্জে নতুন আরও ১৮জন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের আরও ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ আটারো জনের মধ্যে পুরুষ ১৪ জন পুরুষ ও নারী ৪ জন, বয়স ১৪ থেকে ৫৭ বছরের মধ্যে এবং ১ জন নার্স, ১ জন ব্যাংক কর্মকর্তা ও ৩ জন সরকারি কর্মকর্তা রয়েছেন।

শুক্রবার (১ মে) হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মুখলিছুর রহমান উজ্জল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ আটারো জনের মধ্যে সদর উপজেলার ৫ জন, বানিয়াচংয়ে ১ জন, বাহুবলে ১ জন, চুনারুঘাটে ১জন, লাখাইয়ে ১ জন, মাধবপুরে ৩ জন ও নবীগঞ্জে ৬ জন।

এ নিয়ে হবিগঞ্জে মোট আক্রান্ত ৭২ জন। এর মধ্যে চিকিৎসক, নার্স, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৯ এপ্রিল। এরপর নারায়ণগঞ্জ, ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে আসা লোকজনের মাধ্যমে তা ছড়িয়ে পড়ে করোনার সংক্রমণ। করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত জেলায় চা শ্রমিক পরিবারের এক শিশুর মৃত্যু হয়েছে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com