মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট বিপিএল: নিলামের আগে কে কোন দলে, নিলামে কে কোন ক্যাটাগরিতে বাহুবলে দ্বাদশ খুরশেদা হেকিম শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

হবিগঞ্জে ইমাম মুয়াজ্জিনকে তাঁতী লীগ নেতা জসিমের আর্থিক সহায়তা

হবিগঞ্জ প্রতিনিধি : মহমারি করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে জনজীবন। কর্মহীন হয়ে পড়েছে সর্বসাধারণ। বিপাকে শ্রমজীবীরা। করোনাভাইরাসে লকডাউনের ফলে কর্ম না থাকায় বিপাকে পড়তে হয়েছে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনসহ সর্বস্তরের অসহায় মানুষকে। এরই মধ্যে রমজান মাসে সরকারের নির্দেশ রয়েছে ১০ জনের বেশি নামাজ পড়া যাবে না। বাড়িতে নামাজ পড়ুন নিরাপদ থাকুন।

এমন পরিস্থিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেনা ইমাম ও মুয়াজ্জিনের পাশে দাঁড়াতে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, পুলিশ সদস্যসহ স্বেচ্ছাসেবীরা এগিয়ে আসছেন।

২ মে শনিবার বিকেলে হবিগঞ্জ পৌর এলাকার শাহজালাল মসজিদে উপস্থিত থেকে শায়েস্তানগর টাউন মসজিদ, মাহমুদাবাদ জামে মসজিদ, শাহজালাল মসজিদ, মাছুলিয়া জামে মসজিদ, নোয়া হাঁটি মসজিদ, এই ৫ টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিন গনের নিকট জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সরদারের নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ প্রদান করা হয়।

তাঁতী লীগ নেতা জসিম উদ্দিন এই সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান। এমন দৃশ্য দেখে স্থানীয় ও পথচারীরা এলাকার সচেতন মানুষ রাজনৈতিক নেতা জসিম উদ্দিন সরদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শাহজালাল মসজিদের মুয়াজ্জিন রুহুল আমিন বলেন, তাঁতী লীগ নেতা জসিম নিজ উদ্যোগে ইমাম ও মুয়াজ্জিন গনের পাশে দাঁড়িয়েছেন আল্লাহ যেন উনার এই দান কবুল করেন। উনাকে নেক হায়াত দান করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সরদার, যুগ্ম সম্পাদক মাহবুব ছিদ্দিক উজ্জ্বল, জামিল আহমেদ প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com