সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

হবিগঞ্জের প্রথম করোনা আক্রান্ত ট্রাক চালক সুস্থ

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে প্রথম আক্রান্ত হওয়া করোনা রোগী ট্রাক চালক সুস্থ হয়েছেন। মঙ্গলবার (৫ মে) দুপুরে তাকে হাসপাতালের আইসোলেশন সেন্টার থেকে ছাড়া হয়েছে। তিনি নারায়ণগঞ্জের বাসিন্দা সিদ্দিকুর রহমান। জেলায় তিনিই প্রথম করোনা রোগী সুস্থ হয়েছেন।

এ সময় তাকে প্রশাসনের পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা, ফুল ও খাবার দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। আর হাসপাতালের পক্ষ থেকে ছাড়পত্র দেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীমা আক্তার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. আশরাফ উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল ও মেডিকেল অফিসার ডা. দেবাশিষ দাশ।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল বাহুবল উপজেলার সন্দেহভাজন একজন করোনা আক্রান্ত রোগীকে নারায়ণগঞ্জ থেকে ট্রাকযোগে নিয়ে আসা হয়। ওই রোগী পথে গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। পরে পুলিশ ও প্রশাসনের লোকজন ট্রাক চালক সিদ্দিকুর রহমান ও হেলপারকে আটক করে সদর আধুনিক হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়। তাদের নমুনা পরীক্ষায় ১১ এপ্রিল ট্রাক চালক সিদ্দিকুর রহমানের করোনা রিপোর্ট পজিটিভ আসে। জেলায় তিনিই প্রথম করোনা আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com