বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট

লাকসামে আরও দুইজন করোনায় আক্রান্ত

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: কুমিল্লার লাকসামে নতুন করে আরও দুইজনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় লাকসাম উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে লাকসামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ জনে।

জানা যায়, গত ৩ মে রবিবার লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) এর করোনা পজিটিভ আসার পর হাসপাতাল ও আশে-পাশের এলাকার সন্দেহভাজন আরো কয়েকজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। তাদের মধ্যে গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে দুইজনের করোনা রিপোর্ট পজেটিভ আসার বিষয়টি নিশ্চিত করা হয়।

নতুন দুইজনের মধ্যে একজন করোনায় আক্রান্ত মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) এর সাথে প্যাথলজির কাজের প্রশিক্ষণ নিচ্ছিল। অন্যজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সামনিরপুল এলাকার মুদি ব্যবসায়ী। তাদের তিনজনই প্রয়োজনের তাগিদে একজন অন্যজনের সংস্পর্শে ছিলেন। এজন্য নিশ্চিতভাবে বলা যাচ্ছে কার থেকে কে আক্রান্ত হয়েছেন?

নতুন আক্রান্ত দুই যুবকের মধ্যে মধ্যে একজনের আনুমানিক বয়স ৩৫, অন্যজনের ২৪ বছর বলে জানা গেছে। কুমিল্লা জেলা স্বাস্থ্যবিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করার পরপরই নতুন আক্রান্ত দুইজনকে হোম আইসলোশানে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা শুরু হয়েছে। তাদের দুইজনের বাড়ি লকডাউন করা হয়েছে। সর্বশেষ খবর পর্যন্ত লাকসামে মোট ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। ক্রমাগত আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় শহরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

লাকসাম স্বাস্থ্যবিভাগ গঠিত করোনা র‌্যাপিড রেসপন্স টিমের সদস্য ডা. আবদুল মতিন নতুন দুইজন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলে বাসা-বাড়িতে অবস্থানের পরামর্শ দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com