রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

কার্টুনিস্ট কিশোর, লেখক মুশতাক গ্রেপ্তার

কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর (বামে) ও লেখক মুশতাক আহমেদ। ছবি: সংগৃহীত

তরফ নিউজ ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদকে রাজধানীর কাকরাইল ও লালমাটিয়া থেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম আজ বুধবার সকালে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘র‌্যাব-৩ এর একটি দল আটককৃতদের রমনা থানায় হস্তান্তর করেছে।’

বিষয়টি র‌্যাব-৩ দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা জামশেদুল ইসলাম বলেন, ‘ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ায় তাদের দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

কার্টুনিস্ট কিশোরকে কাকরাইল ও লেখক মুশতাককে লালমাটিয়ার বাসা থেকে গতকাল নিয়ে আসা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তাদেরকে আজ আদালতে হাজির করা হবে।’

রমনা থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম বলেন, ‘এই মামলার ১১ জন আসামি। তাদের মধ্যে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

কার্টুনিস্ট কিশোর তার ‘আমি কিশোর’ ফেসবুক অ্যাকাউন্টে দেশের করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারের ভূমিকা নিয়ে বিভিন্ন সমালোচনামূলক কার্টুন-পোস্টার পোস্ট করতেন।

মুশতাক তার ফেসবুক অ্যাকাউন্টে কিশোরের সেসব পোস্টের কয়েকটি শেয়ার করেছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com