শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া

সিলেটে বাড়ি ফিরলেন চিকিৎসকসহ ৫ করোনাজয়ী

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর সিলেটে প্রথম সেরে উঠেছেন এক চিকিৎসকসহ পাঁচ জন। সুস্থ হওয়া সবাই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। পরপর দু’টি টেস্টে তাদের রিপোর্ট নেগেটিভ আসায় তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।

বুধবার (৬ মে) দুপুরে ছাড়পত্র পাওয়াদের হাতে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাসপাতালের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমান, উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল ও হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র।

শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে মোট ১৯ জন করোনা পজিটিভ রোগী চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ৫ জন পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। এ পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ২৫৭ জন। মারা গেছেন ৪ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com