শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি: সুলতান, সম্পাদক নোমান ‘উন্নয়ন হবে জনগণের প্রয়োজনকে ঘিরে, পরিষদের সেবা হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার

চুনারুঘাটে মহানবী (স:) নিয়ে ব্যাঙ্গচিত্র করায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চুনারুঘাট (হবিগঞ্জ): ইসকন নেতা নারায়ণ দেবনাথ পিন্টু কর্তৃক প্রিয় নবী হযরত মুহাম্মদ (স:) কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রকাশ ও কটুক্তি করার প্রতিবাদে চুনারুঘাট বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

বুধবার দুপুর ২টায় তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি চুনারুঘাট বাজার প্রদক্ষিণ শেষে স্থানীয় মধ্য বাজারে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন মাওলানা আজিজুর রহমান, মাওলানা আব্দুল কাইয়ূম, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা নিয়াজুর রহমান নিজাম, মাওলানা মোহাম্মদ কালাম মিয়া, মাওলানা আজিজুল হক চৌধুরী, মাওলানা শিহাব উদ্দিনসহ প্রমুখ। বক্তারা অভিলম্বে ইসকন নেতা নারায়ণ দেবনাথ পিন্টু কে গ্রেফতারের দাবি জানান।

উল্লেখ্য যে, গত ৪ মে সোমবার তারাবী নামাজের পর নারায়ণ দেবনাথ পিন্টু মহানবী (স:) কে নিয়ে ফেইসবুকে ব্যাঙ্গচিত্র ও কটুক্তি প্রকাশ করে। তাৎক্ষনিক ভাবে রানীগাঁও বাজারে প্রতিবাদ সভা করা হয়। নারায়ণ দেবনাথ পিন্টু উপজেলার রানীগাঁও ইউনিয়নের পাঁছগাতিয়া গ্রামের ক্ষেত্র মোহনের পুত্র।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com