শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি: সুলতান, সম্পাদক নোমান ‘উন্নয়ন হবে জনগণের প্রয়োজনকে ঘিরে, পরিষদের সেবা হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার

মাধবপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর পৌরশহরে থাপ্পড় মারার প্রতিশোধ নিতে প্রকাশ্যে কানাই ঝুষি (২১) নামে এক যুবককে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। নিহত কানাই মাধবপুর পৌর শহরের গঙ্গানগর গ্রামের ফটিক ঝৃষির ছেলে।

বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা ৭ টার দিকে পৌরশহরের নোয়াগাঁও ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ মূল ঘাতক রামপ্রসাদ ও ভানু ঝৃষিকে গ্রেপ্তার করেছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, কয়েক দিন আগে খেয়ালিপনা করে রামপ্রসাদ কানাই ঝুষিকে পাগল বলে। এতে রাগের বসে কানাই রামপ্রসাদকে একটি থাপ্পর মারে। এ ঘটনা পরে পারিবারিকভাবে বিষয়টি নিস্পত্তি করা হয়। কিন্তুু রামপ্রসাদের ক্ষোভ থেকে যায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় কানাই নোয়াগাঁও ব্রিজ এলাকায় গেলে পূর্ব থেকে উৎপেতে থাকা রামপ্রসাদ ও তার কয়েক সহযোগী কানাইকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ সত্যতা নিশ্চত করে বলেন, ঘটনার পরপরই পুলিশ রামপ্রসাদ ও ভানু নামে দুজনকে গ্রেপ্তার করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com