শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে আগুনে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের পাশে উপজেলা প্রশাসন মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক

ঈদের আগে খুলছে না সিলেটের বিপণিবিতান

নিজস্ব প্রতিবেদক : করোনার সংক্রমণ প্রতিরোধ ও মানুষের নিরাপত্তা বিবেচনায় ঈদ পর্যন্ত নিত্যপণ্য ছাড়া সব ধরনের দোকান ও বিপণিবিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের ব্যবসায়ীরা।

আজ শুক্রবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হকের সভাপতিত্বে আয়োজিত ব্যবসায়ীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আবু তাহের মো. শোয়েব বলেন, ‘সিলেটের ব্যবসায়ীদের সিদ্ধান্ত সরকারের প্রতিও একটা বড় বার্তা। আমরা চাই আগে জীবন, পরে জীবিকা। কেবল পোশাকের দোকান নয়, নিত্যপণ্য ছাড়া সবধরণের দোকান ও বিপণিবিতান ঈদ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।’

এ প্রসঙ্গে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিলেটের ব্যবসায়ীরা ব্যবসার আগে মানুষের জীবনের নিরাপত্তাকে প্রাধান্য দিয়েছেন। জাতীয় এ দুর্যোগে তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতে পারেন তা প্রমাণ করেছেন। এখন যেভাবে নিত্যপণ্য ছাড়া সব ধরণের দোকানপাট বন্ধ, ঈদ পর্যন্ত একইভাবে সবকিছু বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।’

এ দিনের বৈঠকে সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সহ-সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেলসহ প্রশাসনের কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com