শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে আগুনে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের পাশে উপজেলা প্রশাসন মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক

সিলেটে করোনা জয় করে বাড়ি ফিরলেন আরও ৪ জন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ (সদর) হাসপাতালে চিকিৎসাধীন আরও চারজন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শনিবার (৯ মে) দুপুর ১ টার দিকে হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়।

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠা চারজন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। দুপুর ১টার দিকে তারা হাসপাতাল ত্যাগ করেছে। তারা এখন সম্পূর্ণ সুস্থ।

এর আগে বুধবার (৬ মে) বেলা পৌনে ১ টার দিকে হাসপাতাল থেকে পাঁচজন করোনাজয়ী রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। সব মিলিয়ে সিলেটের করোনা রোগীদের জন্য নির্ধারিত স্থান শহীদ শামসুদ্দিন আহমদ (সদর) হাসপাতাল থেকে এ পর্যন্ত মোট ৮ জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com