শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি: সুলতান, সম্পাদক নোমান ‘উন্নয়ন হবে জনগণের প্রয়োজনকে ঘিরে, পরিষদের সেবা হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার

ঈদ পর্যন্ত বন্ধ থাকবে হবিগঞ্জের সকল দোকানপাট

নিজস্ব প্রতিবেদক : সামাজিক দূরত্ব বজায় রেখে ও সরকারি নির্দেশনা মেনে আগামীকাল ১০ মে থেকে দেশের সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দিয়েছিল সরকার। তবে জনস্বার্থের কথা বিবেচনা করে হবিগঞ্জের সকল ব্যবসা প্রতিষ্ঠান পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।

শনিবার (৯ মে) বিকেলে হবিগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুল হাসানের সাথে হবগিঞ্জের চেম্বার অব কমার্স ইন্ডাস্টি, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি ও হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন এবং অন্যান্য নেতৃবৃন্দের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া। তিনি বলেন, ‘প্রতিদিন হবিগঞ্জে করোনা রোগী বাড়ছে। এই অবস্থায় আমরা কোন ভাবেই ব্যবসা প্রতিষ্ঠান খুলে মানুষকে ঝুঁকির মুখে ফেলতে পারি না। জনস্বার্থের কথা বিবেচনা করে ব্যবসায়ী নেতৃবৃন্দ এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, কাঁচাবাজার, ফার্মেসী ইত্যাদি যথারীতি খোলা থাকবে।’

এর আগে গত ৮ মে শুক্রবার জনস্বাস্থ্য বিবেচনায় ঈদের আগে সিলেট নগরীর কোনো শপিং মল ও বিপণী বিতান না খোলার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। সিলেট সিটি কর্পোরেশনের ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, ঈদুল ফিতরকে সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকানপাট ও শপিং মল আগামীকাল ১০ মে খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। তবে এসব ব্যবসা প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব অনুসরণসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৪ মে মন্ত্রীপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধি-শাখা থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com