শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি: সুলতান, সম্পাদক নোমান ‘উন্নয়ন হবে জনগণের প্রয়োজনকে ঘিরে, পরিষদের সেবা হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার

তাহিরপুরে ১ হাজার নিম্নআয়ের পরিবারকে বিজিবির ত্রাণ সহায়তা

সুনামগঞ্জ প্রতিনিধি : বৈশ্বিক মহামারী করেনা ভাইরাসে সুনামগঞ্জ সীমান্ত এলাকায় বসবাসরত সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাড়িয়েছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)। ২৮- বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুরসহ ৬ সীমান্তের উপজেলায় এক হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে।

শনিবার জেলার তাহিরপুরের সীমান্তবর্তী লাউড়েরগড়, চাঁনপুর, টেকেরঘাট এলাকায় সুবিধাবঞ্জিত পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করেন বিজিবি সিলেট সেক্টরের উপ মহাপরিচালক (সেক্টর কমান্ডার) কর্ণেল মাহমুদ মাওলা ডন এএফউব্লিউসি, পিএসসি, ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সুনামগঞ্জ অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম।

শুক্রবার ও বৃহস্পতিবার ব্যাটালিয়নের দোয়ারাবাজার, সুনামগঞ্জসদর, দক্ষিণ সুনামগঞ্জ, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও ধর্মপাশার মধ্যনগর সীমান্ত এলাকার ১৯টি বিওপির বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।

শনিবার ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সুনামগঞ্জ অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম জানান, বিদ্যানন্দ ফাউন্ডেশন হতে প্রাপ্ত ১১ মেট্রিকটন খাদ্য সামগ্রী জেলার ৬টি উপজেলার ১০০০ হাজার সহায়তাপ্রাপ্ত প্রতিটি পরিবারের মধ্যে চাল, ডাল,আটা, ছোলা, লবন ও ভোজ্য তৈল বিরতণ করা হয়েছে।

উল্ল্যেখ যে, সীমান্ত এলাকায় বসবাসরত কোন কোন সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের বিজিবি অধিনায়ক, ক্যাম্প কমান্ডার, কোম্পানী কমান্ডার ও বিজিবি সৈনিক গণ নিজেরাই কাঁধে বয়ে বাড়ি অবধি ত্রাণ সহায়তা পৌছে দেন শুক্রবার ও বৃহস্পতিবার গভীর রাতে। এসব ত্রাণ সহায়তা বিতরণকালে ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন আশিক, কোয়ার্টার মাষ্টার, সংশিষ্ট কোম্পানীর কোম্পানী কামান্ডার, বিওপি কমান্ডার ও স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com