শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি: সুলতান, সম্পাদক নোমান ‘উন্নয়ন হবে জনগণের প্রয়োজনকে ঘিরে, পরিষদের সেবা হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার

ঘরের চালে নারিকেল পড়ায় সংঘর্ষ, যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের লাখাই উপজেলায় ঘরের চালে নারিকেল পড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সফিল মিয়া উপজেলার সাতাউক গ্রামের বাবুল মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ঘরের চালে নারিকেল পড়া নিয়ে সাতাউক গ্রামের ধনু মিয়া এবং জানু মিয়ার মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে শনিবার সন্ধ্যায় তাদের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সফিল মিয়াকে (৩২) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

লাখাই থানা পুলিশের ওসি মো. সাইদুর রহমান বলেন, ঘরের চালে নারিকেল পড়া এবং বাথরুমের ট্যাংকের পানি যাওয়া নিয়ে এই সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com