রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

কোভিড-১৯ : মৃত্যু ৩ লাখ ১৫ হাজার, আক্রান্ত ৪৭ লাখেরও বেশি

করোনাভাইরাসের প্রাদুর্ভাবকালীন ব্রিটেনে এক রোগীকে সেবা দিচ্ছেন নার্স। ছবি: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী নতুন করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। ইতোমধ্যে ৩ লাখ ১৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৪৭ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় সাড়ে ১৭ লাখ মানুষ।

আজ সোমবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ লাখ ১৩ হাজার ৭৬৯ জন এবং মারা গেছেন ৩ লাখ ১৫ হাজার ১৮৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৭ লাখ ৩৩ হাজার ৯৬৩ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৮৬ হাজার ৭৫৭ জন এবং মারা গেছেন ৮৯ হাজার ৫৬২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২ লাখ ৭২ হাজার ২৬৫ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে রাশিয়ায়। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮১ হাজার ৭৫২ জন এবং মারা গেছেন ২ হাজার ৬৩১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৬৭ হাজার ৩৭৩ জন।

যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৪ হাজার ৭১৬ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৪ হাজার ৯৯৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ৫৮ জন।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলেও। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪১ হাজার ৮০ জন, মারা গেছেন ১৬ হাজার ১১৮ জন এবং সুস্থ হয়েছেন ৯৪ হাজার ১২২ জন।

এ ছাড়া, ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩০ হাজার ৬৯৮ জন, মারা গেছেন ২৭ হাজার ৫৬৩ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৪৪৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৫ হাজার ৪৩৫ জন, মারা গেছেন ৩১ হাজার ৯০৮ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ২৫ হাজার ১৭৬ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৬৯৩ জন, মারা গেছেন ২৮ হাজার ১১১ জন এবং সুস্থ হয়েছেন ৬১ হাজার ৩২৭ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৩৬৯ জন, মারা গেছেন ৭ হাজার ৯৬২ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ১১ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২০ হাজার ১৯৮ জন, মারা গেছেন ৬ হাজার ৯৮৮ জন এবং সুস্থ হয়েছেন ৯৪ হাজার ৪৬৪ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৪৩৫ জন, মারা গেছেন ৪ হাজার ১৪০ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৯৬২ জন।

প্রতিবেশী দেশ ভারতে আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৬৯৮ জন, মারা গেছেন ৩ হাজার ২৫ জন এবং সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৭৯৫ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৫৪ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৮ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ হাজার ৩০৬ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ২২ হাজার ২৬৮ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৩২৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৭৩ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com