বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান

চুনারুঘাট সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: একদল তরুণ মূলধারার সাংবাদিকদের নিয়ে চুনারুঘাট সাংবাদিক ফোরাম এর ১৩সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে গতকাল মঙ্গলবারে (০২জুন ২০২০ইং) সাংবাদিক ফোরামের কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। সভায় খন্দকার আলাউদ্দিনের সভাপতিত্বে ও রায়হান আহমেদের পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক সংবাদ এর চুনারুঘাট প্রতিনিধি খন্দকার আলাউদ্দিনকে সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশ এর চুনারুঘাট প্রতিনিধি রায়হান আহমেদকে সাধারণ সম্পাদক ও জি বাংলা টিভির মীর জুবায়ের আলমকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট চুনারুঘাট সাংবাদিক ফোরাম’র কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, দৈনিক সমকালের চুনারুঘাট প্রতিনিধি আলহাজ্ব মোস্তাক আহাম্মদ তরফদার মাসুমকে সিনিয়র সহ-সভাপতি, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির শাহজাহান মিয়াকে সহ-সভাপতি, দৈনিক বিবিয়ানার এসএম শওকত আলীকে যুগ্ম-সাধারণ সম্পাদক, চ্যানেল এস এর এসএম জিলানী আখনজিকে অর্থ সম্পাদক, দৈনিক প্রভাকরের মিজানুর রহমানকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, প্রতিদিনের বাংলাদেশের নাজিরুজ্জামান শিপনকে দপ্তর সম্পাদক, বাংলাদেশ এক্সপ্রেসের শাকিমকে সমাজকল্যাণ সম্পাদক, হবিগঞ্জ প্রতিদিন.কমের কাজী মিজানকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, জনমত নিউজের শেখ ইসমাইল হোসেন তুহিনকে কার্যনির্বাহী কমিটির প্রথম নির্বাহী সদস্য ও প্রথম সেবা.কমের এফএম খন্দকার মায়াকে নির্বাহী সদস্য করে ১৩সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির মনোনীত সকল সদস্যরা সকলের নিকট দোয়া প্রত্যাশী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com