বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

লোহার রড দিয়ে স্ত্রী শাশুড়িকে হত্যা করে আজগর

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মা ও মেয়েকে এক সাথে খুনের ঘটনায় প্রধান আসামী ঘাতক আজগর আলীকে আটক করেছে পুলিশ। রোববার (৭জুন) মৌলভীবাজার আদালতে আসামীর স্বীকারোক্তি দেয়। আটককৃত আজগর আলী (৩০) খুন হওয়া ইয়াসমিন আক্তারের স্বামী।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক।

গত শুক্রবার (৫জুন) শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের জামসী এলাকায় একই ঘরে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন মা জায়েদা বেগম (৫৫) ও মেয়ে ইয়াসমিন আক্তার (২৫)।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদের সার্বিক তত্ত্বাবধানে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল -কমলগঞ্জ সার্কেল) মো. আশরাফুজ্জামানের সহযোগীতায় খুনের ঘটনার পরদিন শনিবার রাতে আসামীর নিজ এলাকা সিন্দুরখান ইউনিয়নের তালতলা থেকে প্রধান আসামী আজগর আলীকে গ্রেফতার করা হয়।

আসামী আজগর আলী খুনের বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তি দেয় পূর্ব আক্রোশের জেরে সে বৃহস্পতিবার রাতের কোন একসময় ঘরের পিছনে বেড়া ভেঙ্গে ভিতরে ঢুকে মা ও মেয়েকে লোহার পাইপ দিয়ে প্রথমে শাশুড়ি জায়েদা বেগম ও পরে স্ত্রী ইয়াসমিন আক্তারকে নৃশংসভাবে হত্যা করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com