সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড বাহুবলে প্রকাশ্যে অবৈধ করাতকল, বন উজাড়ে নীরব প্রশাসন বাহুবলে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ পাঠদান অনুমতির সনদ পেলো করাঙ্গী ইসলামি একাডেমি এন্ড হাই স্কুল বাহুবলে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত ধর্মঘট প্রত্যাহার হলেও মিলছে না এলপিজি সিলিন্ডার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ড. রেজা কিবরিয়াকে শোকজ বাহুবলে ক্যান্সারে মৃত বিএনপি নেতার পরিবারকে টমটম সহায়তা

বাহুবলের আমতলী চা বাগানে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলক সভা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি :-

সাজানো আমতলী চা বাগানটি হবিগঞ্জের বাহুবল উপজেলার পাহাড়ি এলাকার প্রায় ৬০০ একর জমিতে অবস্থিত। শ্রমিক সংখ্যা ৫৫০। করোনার সময় স্বাস্থ্যবিধি মেনে এ মৌসুমে বাগানটিতে উন্নতমানের চা পাতা উৎপাদন অব্যাহত আছে।

এবার রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ বাগানে (চা ফ্যাক্টরী) করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ সচেতনতা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

এ সভায় বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে কিভাবে চা পাতা উৎপাদন অব্যাহত রাখা যাবে এ সংক্রান্ত বিষয়ের উপর শ্রমিকদের মাঝে ব্রিফিং করেন কল কারখানা অধিদফতরের মহা-পরিচালক মতিউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, বাগান ব্যবস্থাপক সোহেল রানা পাঠান, ফ্যাক্টরী ইনচার্জ এম কায়সার, টিলাবাবু রঞ্জিত কৈরি ও এনামুল হকসহ প্রমুখরা। সভায় বর্তমান পরিস্থিতির উপর গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরে শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেছেন।

বাগান ব্যবস্থাপক সোহেল রানা পাঠান বলেন, এ আলোচনা শ্রমিকদের কল্যাণ হবে। সেই সাথে বাগানের জন্যও বিরাট উপকার হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com