রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

নবীগঞ্জ শহরে অভিযান চালিয়ে পিরানহা মাছ জব্দ

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ শহরে অভিযান চালিয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে মৎস্য কর্মকর্তা। সোমবার (৮ জুন) শহরের বিভিন্ন মাছ বাজারে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ মাছ জব্দ করা হয় বলে জানা গেছে। অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদ উল্লাহ। পরে জব্দকৃত মাছ গুলো নবীগঞ্জ উপজেলা মাঠপ্রাঙ্গণে মাটিতে পুতে রাখা হয়।

বেশকিছু দিন ধরে সরকার ঘোষিত নিষিদ্ধ পিরানহা মাছ রূপচাঁদা বলে বিক্রি করতে থাকে অসাধু কিছু ব্যবসায়ী। বিষয়টি স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হলে নজরে আসে সংশ্লিষ্টদের।

জানা যায়, বাংলাদেশের পরিবেশের সঙ্গে পিরানহা ও আফ্রিকান মাগুর মাছ সংগতিপূর্ণ নয়। এ মাছ গুলো রাক্ষুসে স্বভাবের, অন্য মাছ ও জলজ প্রাণীদের খেয়ে ফেলে। দেশীয় প্রজাতির মাছ তথা জীববৈত্র্যি জন্যও এগুলো হুমকি স্বরূপ, একারনে সরকার ও মৎস্য অধিদপ্তর আফ্রিকান মাগুর পিরানহা মাছের পোনা, উৎপাদন, চাষ, বংশ বৃদ্ধিকরণ বাজারে ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। ২০০৮ সালে ফ্রেরুয়ারি থেকে ২০১৪ সালের জুন মাসে আফ্রিকান মাগুরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com