বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক কারামুক্তি দিবস

তরফ নিউজ ডেস্ক: আজ ১১ জুন, ২০২০। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে অন্যতম স্মরণীয় এ দিনটি দেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস হিসেবে বিশেষভাবে মূল্যায়িত।

২০০৮ সালের এই দিনে প্রায় ১১ মাস কারাভোগের পর বাংলাদেশের আপামর জনতার অব্যাহত দাবির মুখে কারামুক্ত হন দেশের সফলতম প্রধানমন্ত্রী ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন তিনি। ২০০৭ সালের ১৬ জুলাই তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ধানমন্ডি ৩২ নম্বরে সেদিনের সেই ঐতিহাসিক মুহূর্তে আপামর জনতার উচ্ছ্বাস- ফাইল ফটো

কারাবন্দী থাকাকালীন সময়ে কারাগারের অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন বিদেশে উন্নত চিকিৎসার জন্য তাকে মুক্তি দেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। সেই সাথে দেশের সর্বোচ্চ জনপ্রিয় রাজনৈতিক দল আওয়ামী লীগসহ এর অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপোসহীন মনোভাব ও অনড় দাবির প্রেক্ষিতে অবশেষে শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উদযাপন উপলক্ষে প্রতি বছরই বিভিন্ন আয়োজন করে থাকে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনগুলো। কিন্তু চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় এবার কোন প্রকার আনুষ্ঠানিকতার আয়োজন থাকছে না বলেই জানা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com