রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

আজমিরীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ব্যাটারী চালিত টমটম চার্জ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে মোহন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের রনিয়া গ্রামের বিলাল মিয়ার পুত্র।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৬ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার মোক্তার মিয়া বলেন, গতকাল বুধবার আজমিরীগঞ্জ থানা পুলিশের পেট্রোল ডিউটিতে তার টমটম দ্বারা সারারাত ডিউটি শেষে বৃহস্পতিবার ভোর বেলায় বাড়িতে গিয়ে মোহন টমটম চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ সংযোগ দেয়ার সাথে সাথেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com