বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান

নবীগঞ্জে ব্যাংক কর্মকর্তার করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৭

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ): সোনালী ব্যাংক নবীগঞ্জ উপজেলা শাখার এক কর্মকর্তার করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে। বৃহস্পতিবার ( ১১ জুন) সকালে তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এর আগেও সোনালী ব্যাংকের আরেক কর্মকর্তার পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে নবীগঞ্জ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৭ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মোট ৬১৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও সিলেট ল্যাবে পাঠানো হয়েছে। নেগেটিভ রিপোর্ট এসেছে ৪৬৬ জনের ও পজিটিভ রিপোর্ট এসেছে ২৫ জনের।

এ ছাড়া পৃথক ২ ব্যক্তি তারা নবীগঞ্জের বাসিন্দা হলেও একজনে সিলেট ল্যাবে ও অপর জনে মৌলভীবাজারে গিয়ে নিজ উদ্যোগে পরীক্ষা করালে তাদের পজিটিভ রিপোর্ট আসে। সব মিলিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা- ২৭।

এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১৮ জন। এদিকে নতুন আক্রান্ত ব্যক্তি সম্পর্কে জানা যায়- তিনি দীর্ঘদিন ধরে নবীগঞ্জ শহরের মধ্য বাজারে অবস্থিত সোনালী ব্যাংক শাখায় কর্মরত। ওই কর্মকর্তার বয়স ৩০ বছর। বাসা নবীগঞ্জ পৌর শহরের বাংলা টাউন এলাকায়।

তথ্যটি নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ জানান, আক্রান্ত ব্যাংক কর্মকর্তাকে আইসোলেশনের মাধ্যমে চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com