বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

মিটার ছাড়াই বিদ্যুৎ সংযোগ, ১৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকায় মিটার ছাড়াই লাইন থেকে সরাসরি সংযোগ দিয়ে দিনের পর দিন বিদ্যুৎ ব্যবহার করার পর অবশেষে ধরা পড়েছে দুই ব্যবসায়ী। পরে দুই ব্যবসায়ীকে ১৪ লাখ ৪ হাজার টাকা জরিমানা করে নিয়মিত মামলা দায়ের করেছে পিডিবি। একই সাথে বিচ্ছিন্ন করা হয়েছে অবৈধ সংযোগ।

বৃহস্পতিবার গভীর রাতে হবিগঞ্জের সিনিয়র সহকারী কমিশনার মাসুদ রানা এই অভিযান পরিচালনা করেন। এ সময় পিডিবির নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সিনিয়র সহকারী কমিশনার মাসুদ রানা জানান, উমেদনগর এলাকার ব্যবসায়ী শেখ সুমন তার ব্যবসাপ্রতিষ্ঠানসংলগ্ন স্থানটি ভাড়া দেন মাওলানা হামিদুর রহমানকে। হামিদুর রহমান সেখানে একটি পোল্ট্রি ফার্ম গড়ে তোলেন। হামিদুর রহমানকে শেখ সুমন অবৈধভাবে সরাসরি বিদ্যুৎ লাইন দিয়ে প্রতিমাসে ১২ হাজার টাকা আদায় করেন।

বিষয়টি আমাদের নজরে আসলে সেখানে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পেয়ে তাদের দুই কর্মচারীকে আটক করা হয় এবং লাইন বিচ্ছিন্ন করা হয়। পরে শেখ সুমন ও হামিদুর রহমানের বিরুদ্ধে ১৪ লাখ ৪ হাজার টাকা জরিমানা করে মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com