মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলে ইয়াবা সেবনকারীকে ৬ মাসের কারাদন্ড

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে সোহেল মিয়া (৩০) নামের এক ইয়াবা সেবনকারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার (১৪ জুন) রাতে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিলের আদালত দন্ডাদেশ প্রদান করে। দন্ডপ্রাপ্ত সোহেল উপজেলার স্নানঘাট ইউনিয়নের দক্ষিণ স্নানঘাট গ্রামের আদম আলীর পুত্র।

জানা যায়, রবিবার রাত ১০টায় উপজেলার স্নানঘাট ইউনিয়নের হোসেনপুর গ্রামে সোহেল মিয়া ইয়াবা সেবনকালে জনতা হাতেনাতে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক হোসেনপুর গ্রামে পৌছে ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলমের সহযোগিতায় সোহেল মিয়াকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামী সোহেল মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com