রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

শায়েস্তাগঞ্জে করোনার উপসর্গ নিয়ে যুবলীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: শায়েস্তাগঞ্জ উপজেলায় করোনার উপসর্গ নিয়ে শহিদ উদ্দিন জিসনু (৪৮) নামের এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৬ টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি জর ও সর্দিতে ভুগছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছেলে ইফতেখার আহমেদ সিয়াম।

শহিদ উদ্দিন জিসনু শায়েস্তাগঞ্জ আঞ্চলিক যুবলীগের সভাপতি ও উবাহাটা আজিজিয়া মহিলা মাদ্রাসার শিক্ষক ছিলেন। তিনি শায়েস্তাগঞ্জের কুঠিরগাও গ্রামের মৃত সামছু উদ্দিন এর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শহিদ উদ্দিন জিসনু গত কয়েকদিন যাবত জ্বরে ভুগছিলেন। সোমবার বিকালের দিকে জ্বরের সাথে শ্বাসকষ্টও দেখা দেয়। সন্ধ্যার পর তার অবস্থার অবনতি হলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার ভোর সাড়ে ৬ টার দিকে মারা যান তিনি।

হবিগঞ্জ সদর হাসপাতাল কর্তৃপক্ষ শহিদ উদ্দিন জিসনুর নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠিয়েছে বলে জানিয়েছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com