মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

হবিগঞ্জে একদিনেই ৮১ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে পুলিশ, চিকিৎসকসহ একদিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনিবার ঢাকা ও সিলেট থেকে আসা ফলাফলে জেলার বিভিন্ন উপজেলায় ৮১ জন রোগী শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাড়িয়েছে ৩৫৭ জনে।
শনিবার সন্ধ্যায় হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, ১৭ ও ১৮ জুন হবিগঞ্জ থেকে পাঠানো নমুনা পরীক্ষা করে ফলাফল শনিবার পাওয়া যায়। ফলাফলে ৬৯ জনের করোনা শনাক্ত হয়। এরপর সিলেট থেকে আরো ১২ জনের পজিটিভ আসে। মোট একদিনে ৮১ জন শনাক্ত হয়। এর মধ্যে সদর উপজেলায় (শায়েস্তাগঞ্জসহ) ৪০ জন, মাধবপুর ২২ জন, চুনারুঘাট ৭ জন, বানিয়াচং ৬ জন, লাখাই ২জন, আজমিরীগঞ্জ ২ জন, বাহুবল ১জন, নবীগঞ্জ ১জন রয়েছে।

এ পর্যন্ত জেলায় মোট শনাক্ত হয়েছেন ৩৫৭ জন, সুস্থ হয়েছেন ১৫৮ জন এবং এক শিশু ও এক স্বাস্থ্যকর্মীসহ মারা গেছেন ৪ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com