রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

ফয়জাবাদ হাইস্কুল ম্যানেজিং কমিটির “শিক্ষানুরাগী সদস্য” পদে সামিউলের হ্যাটট্রিক

সোহেল আহমেদ, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : সাংবাদিক ও রাজনীতিবিদ সামিউল ইসলাম বাহুবল উপজেলা ভাদেশ্বর ইউনিয়নে অবিস্থত ফয়জাবাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য পদে টানা তৃতীয় বারের মতো মনোনিত হয়ে হ্যাটট্রিক লাভ করেছেন। গতকাল মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নবনির্বাচিত বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রথম বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে উক্ত পদে মনোনিত করা হয়। তিনি বিগত দুই মেয়াদের কমিটিতে শিক্ষানুরাগী সদস্য মনোনিত হয়ে বিদ্যালয় উন্নয়ন কাজে সহযোগিতা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির টানা ষষ্ঠ বারের মতো নির্বাচিত সভাপতি হারুন আল রশিদ, প্রধান শিক্ষক প্রসিত দেব, অভিভাবক সদস্য মায়া আলী, বিমল কর্মকার প্রমুখ।

উল্লেখ্য, সামিউল ইসলাম অনলাইন নিউজ পোর্টাল তরফ নিউজ টুয়েন্ট্রি ফোর ডটকমের বাহুবল প্রতিনিধি ও উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সামিউল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব ভাদেশ্বর গ্রামের মরহুম মদরিছ মিয়া মেম্বারের সর্বকনিষ্ট পুত্র।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com