মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

কোয়ারেন্টাইনে হজ পালনে ইচ্ছুক ১০ হাজার মুসল্লি

সাম্প্রতিক ছবি

তরফ নিউজ ডেস্ক: করোনাভাইরাস (কোভিড-১৯) বিস্তাররোধে রোববার (১৯ জুলাই) থেকে সৌদি আরবে এক সপ্তাহ হোম কোয়ারেনটাইনে হজব্রত পালনে ইচ্ছুক ১০ হাজার মুসল্লি। তারপর, ৩ জিলহজ মক্কায় এসে আরও চারদিন কোয়ারেনটাইনে থাকতে হবে। ৮ জিলহজ বাদ ফজর মুসল্লিরা রওয়ানা হবেন মিনায়। এর মাধ্যমে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। ১২ জিলহজ পর্যন্ত, মিনা, মুজদালিফা, আরাফাতের ময়দান ও মক্কায় হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন মুসল্লিরা।

এ বছর, করোনা মহামারির কারণে কঠোর হয়েছে স্বাস্থ্যবিধি। এর আওতায় প্রত্যেক হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, দেয়া হয়েছে প্রয়োজনীয় ভ্যাকসিন।

রোববার (১৯ জুলাই) ভোর থেকেই মক্কার নির্দিষ্ট এলাকাসহ মিনা, মুজদালিফা ও আরাফাতে প্রবেশ নিষিদ্ধ। অনুমোদনহীন কেউ প্রবেশ করলে দিতে হবে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা। সীমিত আকারের হজ আয়োজনে সৌদি নাগরিকরা ছাড়াও থাকছেন দেশটিতে বসবাসরত আরও ১৬০ দেশের মুসল্লি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com