রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

পদত্যাগ করলেন স্বাস্থ্যের ডিজি আবুল কালাম আজাদ

তরফ নিউজ ডেস্ক: স্বাস্থ্য খাতে দৃশ্যমান দুর্নীতি আর অব্যবস্থাপনার জেরে তীব্র বিতর্কের মুখে পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে জনপ্রশাসন সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

তার পদত্যাগের ব্যাপারে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান বলেন, হ্যাঁ, তিনি পদত্যাগ করেছেন। তবে আমাকে তিনি জানাননি। জনপ্রশাসন মন্ত্রণালয় গিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এর আগে নমুনা ফেলে দিয়ে হাজারো মনগড়া কোভিড-১৯ রিপোর্ট দেয়ার প্রসঙ্গে জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীর দেয়া বিবৃতিতে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ডিজি কালাম আজাদ। সাবরিনার ভাষ্য মতে, কোভিড নমুনা পরীক্ষার রিপোর্ট ফেলে ভুয়া রিপোর্ট তৈরির প্রতারণার বিষয়ে আগেই জানিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে।

পাশপাশি চলমান পরিস্থির প্রেক্ষিতে প্রতারণা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বন্ধ হয়ে যাওয়া রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তির বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো কারণ দর্শানোর নোটিশের জবাব প্রদানকালে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালম আজাদ ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ’ বলতে কি বোঝাতে চেয়েছেন, সে বিষয়ও প্রশ্নবিদ্ধ হন। পরে স্বাস্থ্য সচিব আবদুল মান্নানের কাছে চিঠির মাধ্যমে সে প্রসঙ্গে নিজের ব্যাখ্যা জানান স্বাস্থ্য ডিজি। তবে তার সেই জবাবে অসন্তুষ্টি প্রকাশ করে মন্ত্রণালয়।

১৯ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরে অভিযান পরিচালনাকালে প্রায় দেড় ঘন্টা স্বাস্থ্য অধিদপ্তর ডিজিকে রুদ্ধদ্বার জিজ্ঞাসাবাদ করেন দুদকের (দুর্নীতি দমন কমিশন) চার সদস্যের একটি দল। এর ২ দু’দিন পরেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিজের পদত্যাগ পত্র জমা দিলেন অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com